বন্দুক হাতে ছবি পোস্ট দুই যুবকের, ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুই পরিযায়ী শ্রমিকের হাতে বন্দুক নিয়ে নানান পোজ দিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একজনের হাতে রয়েছে বন্দুক। অপরজন আবার মাথায় ঠেকিয়ে রেখেছে বন্দুক। এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়।:
এই ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী গাররা গ্রামে।
ভাইরাল ছবির চরিত্র:
মোঃ মুবারক (১৯)
মহম্মদ গুলসেদ (১৫)
প্রশ্ন উঠছে এই দুই যুবক কোথায় পেয়েছে আগ্নেয়াস্ত্র?কেনই বা তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছে?সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও বা রিলস পোস্ট নিছকই অভিনয়, না কি পেছনে রয়েছে অন্য কোন কারণ?
মহম্মদ গুলসেদের বাবা মহম্মদ গুলাব বলেন, “দেখুন এটা হতে পারে খেলনা বন্দুক। আমি ঠিক ভাবে জানিনা। হতে পারে কোনও বন্ধুরা দিয়েছে।”
মহম্মদ মোবারকের বাবা আকমেল আলী জানান, “আমি এই বিষয়ে কিছু জানিনা। ভিডিওটাও দেখিনি। আমার ছেলে বাইরে কাজ করতে যায়। সে খারাপ কিছুতে যুক্ত নয়।”
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত আব্দুল কাইয়ুম জানান,” ঘটনাটা যথেষ্ট চিন্তার। এই অল্প বয়সী ছেলেদের হাতে বন্দুক। কিন্তু ওরা সাধারণ পরিবারের ছেলে। বাইরে কাজ করে। বিষয়টা দেখতে হবে কিভাবে হল।”
হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। বন্দুক আসল না নকল সেটিও দেখা হচ্ছে।ওই যুবকদ্বয়ের খোঁজে পুলিশ গিয়েছিল দুজনের বাড়িতেই। কিন্তু তাদের পাওয়া যায়নি।