‘তোমাতেই ডুবে থাকি’, মাহির প্রতি ভালোবাসার বার্তা! রাকিবের আবেগঘন পোস্ট

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মাহি সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের কথা জানান। তিন বছরের বিয়ের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি মাহি।
মাহির পোস্টের পর চুপ ছিলেন রাকিব। বুবুধবার রাতে ফেসবুকে সন্তান ও মাহির সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন রাকিব। সেখানে তিনি লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি’। সেখানে লাভ ইমোজিও দিয়েছেন তিনি।
রাকিবের ওই পোস্টের পরেই মাহি তার ফেসবুক পেজে লেখেন, ‘একা একা লাগে’। অনেকেই মনে করছেন যে দুটি পোস্টই একই সূত্রে বাঁধা। তাঁদের মধ্যে আবার মিল হবে বলেও মনে করছেন অনেকেই। যদিও এই নিয়ে কিছু বলতে চাইছেন না মাহি।
মাহি কেবল বলেছেন, “কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে।” রাকিব একজন “ভালো মানুষ” এবং “কেয়ারিং” বলে মন্তব্য করেন মাহি।
তারপরে ২০২১ সালে তাঁকে ডিভোর্স দিয়ে রাকিবকে বিয়ে করেন মাহি। সেটা ছিল তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। সন্তানকে বড় করার পাশাপাশি নিজের কাজে ফিরতে চান মাহি।
এই ঘটনায় এখনও অনেক অস্পষ্টতা রয়েছে। মাহি ও রাকিবের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত ধারণা করা কঠিন।
তবে, তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।