অনন্যার মন্তব্যে রাজনৈতিক ঝড়, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে FIR দায়ের বিজেপির

খলিস্তানি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা, তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়ের পুরসভায় করা বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিবাদ মিছিল বিজেপির।
বুধবার হাজরা মোড় থেকে বিজেপির সংখ্যালঘু মোর্চার মিছিলের আয়োজন করা হয়।মিছিল থেকে সংখ্যালঘু মোর্চার নেতা চার্লস নন্দীকে গ্রেফতার করায় বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যর।পাশাপাশি, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করল বিজেপি।
সন্দেশখালিতে আইপিএস জসপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলা নিয়ে চূড়ান্ত সমালোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস।তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপির তরফে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা উচিত।শিখ ধর্মকে অসম্মান করে এই মন্তব্য করা হয়েছে।
কলকাতা পুরসভায় তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য নিয়ে সরব বিজেপি।খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিবাদ মিছিল।তৃণমূল কাউন্সিলরের মন্তব্য খিস্টান সম্প্রদায়ের ভাবাবেগ এবং বিশ্বাসের উপর গভীরভাবে আঘাত করেছে।
তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শো-কজ় নোটিশ জারি করা হয়েছে।বিজেপি মনে করছে, তৃণমূল খলিস্তানি বিতর্ককে পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।