‘পঞ্জাবিদের কাছে ক্ষমা চাক BJP!’ শিখ IPS-কে ‘খলিস্তানি’ তকমা ইস্যুতে সরব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সন্দেশখালিতে BJP-র জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একজন শিখ IPS অফিসারকে ‘খলিস্তানি’ বলে অভিহিত করার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব BJP-র তীব্র নিন্দা করেছেন।

ভগবন্ত মানের দাবি:
এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লেখেন, “বাংলার একজন IPS আধিকারিককে BJP নেতারা দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
“হয়তো BJP জানে না, দেশের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীন ভারতে পঞ্জাবিদের অবদান কতটা। এ ক্ষেত্রে পঞ্জাবিদের ভূমিকা সর্বাধিক বেশি।”
“BJP-কে অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাইতে হবে।”
মহুয়া মৈত্রের সমর্থন:

ভগবন্ত মানকে সমর্থন জানিয়ে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে কমেন্ট করে লিখেছেন, “ধন্যবাদ সঠিক সময় সঠিক বক্তব্য রাখার জন্য। মোর পাওয়ার টু ইউ মাই ফ্রেন্ড।”

ঘটনার বিবরণ:
কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন শুভেন্দু অধিকারী।সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালি এলাকায় BJP-র নেতাদের সঙ্গে কার্যত বচসা বেধে যায় কর্তব্যরত শিখ IPS অফিসার জসপ্রীত সিংয়ের।BJP নেতাদের পক্ষ থেকে তাকে ‘খলিস্তানি’ বলে তকমা সাঁটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে তুলে ধরে তীব্র প্রতিবাদ করেন এবং আইন পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

বিরোধীদের প্রতিক্রিয়া:
রাহুল গান্ধী বলেন, “BJP তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে বিদ্বেষের চাষ করেছে তা গোটা সমাজে ছড়িয়ে পড়েছে। এই বিষে যারা অন্ধ হয়ে গিয়েছে, তারা না কৃষকদের দেখতে পায়, না সৈনিকদের, না খাকির প্রতি শ্রদ্ধাশীল এরা। গোটা দেশ IPS জসপ্রীত সিংয়ের সঙ্গে রয়েছে।”এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। BJP-র বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীরা।