আধার সমস্যা? সমাধানে নতুন পোর্টাল চালু করল রাজ্য সরকার, জানুন বিস্তারিত

আধার ডিঅ্যাকটিভেশন নিয়ে রাজ্যে তীব্র বিতর্কের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকার আজ ‘রাজ্যের আধার সমস্যা’ নামে একটি নতুন পোর্টাল চালু করেছে।

আধার ডিঅ্যাক্টিভেশনের সমস্যায় পড়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে। আধার সমস্যা সমাধানের জন্য সরকারের পদক্ষেপ সম্পর্কে আপডেট পাওয়া যাবে।

পোর্টালে আবেদন করার প্রক্রিয়া:
https://রাজ্যেরআধারসমস্যার.com লিঙ্কে ক্লিক করুন।

‘রাজ্যের আধার সমস্যার পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার’ পেজে নিম্নলিখিত তথ্য পূরণ করুন:

নাম
জেলার নাম
ব্লক/পৌরসভা
আধার নম্বর
ঠিকানা
পিনকোড
ভোটার কার্ড নম্বর
বিধানসভা কেন্দ্র নম্বর
বুথ নম্বর
আধার নিষ্ক্রিয়করণ চিঠি
মন্তব্য
প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল
‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।

এছাড়াও, আধার সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার একটি হোয়াটসঅ্যাপ বট চালু করেছে।

হোয়াটসঅ্যাপ বট ব্যবহারের প্রক্রিয়া:

919088885544 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। পোর্টালের মতোই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন।

এই পোর্টাল এবং হোয়াটসঅ্যাপ বট আধার ডিঅ্যাক্টিভেশন সমস্যায় পড়া ব্যক্তিদের জন্য স্বস্তির কারণ হবে বলে আশা করা হচ্ছে।