দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হচ্ছে কল্যাণী AIIMS! মিলল বড় আপডেট

বাংলার মানুষের জন্য সুখবর! দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে পুরোপুরি চালু হতে চলেছে কল্যাণী AIIMS। রাজ্যের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যুগান্তকারী বদল আনবে এই প্রতিষ্ঠান, এমনটাই আশা করা হচ্ছে।
সূত্রের খবর, রবিবার দিল্লি থেকে ভার্চুয়ালি কল্যাণী AIIMS-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, বাম জমানাতে প্রথম বাংলাতে AIIMS হওয়ার কথা ছিল রানিগঞ্জে। ২০১৫ সালে তৃণমূল সরকারের আমলে কল্যাণীতে AIIMS গড়ার অনুমতি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই সেখানে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছিল।
কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত AIIMS। বারাসত থেকে ন্যাশানাল হাইওয়ে ৩৪ ধরে বেলঘরিয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছে যাওয়া যাবে। ট্রেনে করেও সেখানে যাওয়ার সুবিধা থাকছে। এই হাসপাতাল চালু হলে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কল্যাণী AIIMS শুরু হওয়ার আগেই সেখানে নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। একাধিক BJP নেতার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। আশা করা হচ্ছে, কল্যাণী AIIMS চালু হলে বাংলার মানুষ উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পাবে।