বিয়ের ২ বছর পরও শারীরিক সম্পর্কে অস্বীকার, স্বামীর বিরুদ্ধে এফআইআর

বিয়ের পর দু’বছর ধরে শারীরিক সম্পর্ক না করায় স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক মহিলা।মুজফ্ফরপুরের সদর থানায় এই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

অভিযোগকারিনী জানিয়েছেন, ২০২১ সালের ৩১ মে তাদের বিয়ে হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে চলে যান। কিন্তু বিয়ের পর দু’বছর ধরে তার স্বামী তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হননি। বিষয়টি শ্বশুরবাড়িতে জানালেও কোনো সমাধান হয়নি। বরং স্বামী তাকে নিয়মিত গালিগালাজ ও মারধর করতেন। বাপের বাড়ি যেতে চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন।

শেষ পর্যন্ত দাদার অসুস্থতার অজুহাত দেখিয়ে কোনোরকমে বাপের বাড়ি চলে যান ওই মহিলা। কিন্তু এখনও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সদর থানার অফিসার অদিতি কুমারী জানিয়েছেন, এই বিষয়ে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪৯৮A, ৩৭৯, ৫০৪, ৫০৬, ৩৪ ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে।