বিয়ের পর স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম স্বামীর, যুবকের আচরণের প্রশংসা নেটিজেনদের, দেখেনিন ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অসম্ভব সুন্দর ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পর বরকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করছেন কনে। পাল্টা তাঁকেও সম্মান দেখিয়ে প্রণাম করেন স্বামী। এই অভিনব রীতি দেখে মুগ্ধ নেটিজেনরা।

সাধারণত বিয়ের পর কনে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে, ঐতিহ্য ভেঙে কনেকে প্রণাম করছেন বর। এতেই প্রকাশ পেয়েছে নারী-পুরুষের সমতা।

ইনস্টাগ্রামে ভিডিওটি সাড়ে তিন লাখের বেশি মানুষ লাইক করেছেন। নেটিজেনরা কনে ও বরের এই সাহসী পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ।

View this post on Instagram

A post shared by Kallol Das (@popperflash96)

ভিডিওটি পোস্ট করে বর কল্লোল দাস লিখেছেন, “যদিও আমি ‘সমাজ’ থেকে প্রচুর সমালোচনা পেয়েছি, তবে আমার উদ্দেশ্য কারও দৃষ্টিভঙ্গি বা রীতিনীতিতে আঘাত করা ছিল না। আমি যা করেছি তা আমার স্ত্রীর সম্মানের জন্যই।”

এই ভিডিও নারী-পুরুষ সমতার এক চমৎকার দৃষ্টান্ত। বর ও কনের এই অভিনব রীতি সমাজে নতুন চেতনা জাগানোর কাজ করবে বলে মনে করছেন অনেকে।