Adhar Card-সত্যিই কি নিষ্ক্রিয়? মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ নিয়ে মুখ খুলল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, লোকসভা ভোটের আগে জনগণকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার জন্য তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। তবে কেন্দ্র এই অভিযোগ খারিজ করে দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের** সরকারের প্রকল্পগুলির সুবিধা প্রাপকদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। তবে কেন্দ্র আধার কার্ড বন্ধ করে দিলেও রাজ্যের কোনও প্রকল্প থেকে তারা বঞ্চিত হবেন না। বাংলার অনেক জেলায় আধার কার্ড নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আসলে কেন্দ্র এমনটা ইচ্ছে করে করাচ্ছে। যাতে লোকসভা ভোটের আগে বিনামূল্যে রেশন না পান বাংলার মানুষ।”

কেন্দ্রীয় সরকার তবে বলেছে, আধার ডেটাবেস আপডেট রাখার জন্য আধার তথ্য আপডেট করার কাজ হয়েছে। কোনও নম্বরই বাতিল করা হয়নি বা কারও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়নি।

UIDAI জানাচ্ছে, আধার ডেটাবেস আপডেট রাখতে গিয়ে গ্রাহকদের সময় করে আপডেট দেওয়া হয়। তবে স্পষ্ট করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে না।