ঋণের বোঝায় জর্জরিত, ৩ সন্তানকে পুড়িয়ে নিজের গায়ে আগুন দিলেন বাবা!

ঋণের বোঝায় জর্জরিত এক বাবা পেট্রল ঢেলে পুড়িয়ে মারলেন তিন সন্তানকে। ঘটনায় তিন শিশুর মৃত্যু, বাবা গুরুতর আহত। পুলিশের ধারণা, অবসাদগ্রস্ত বাবা এই ঘটনার জন্য দায়ী।
শুক্রবার রাতে বিহারের কাটিহারের ভারিন গ্রামে এই ঘটনা ঘটে। দীনেশ সিং নামে ওই ব্যক্তি ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। অবসাদগ্রস্ত দীনেশ প্রথমে তিন সন্তানের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেন। তারপর নিজের গায়েও আগুন দেন।ঘটনায় দু’টি বাচ্চা ঘটনাস্থলেই মারা যায়। অন্যজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। দীনেশ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতদের নাম:
রিঙ্কি কুমারী (৯)
রাজা কুমার (১২)
শুভঙ্কর কুমার (১৩)
স্থানীয়দের জানানো, দেনার দায়ে প্রায় ডুবে গিয়েছিলেন দীনেশ। স্ত্রী এবং পরিজনও তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। এর ফলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।