Red Fort: পর্যটকদের জন্য সুখবর, অবশেষে খুলল লালকেল্লা, জেনেনিন টিকিট মূল্য কত?

দিল্লির লালকেল্লা আবার পর্যটকদের জন্য উন্মুক্তদিল্লির লালকেল্লা, যা কিছুদিন আগে কৃষক আন্দোলনের কারণে বন্ধ ছিল, আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এর তত্ত্বাবধানে লালকেল্লা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।তবে প্রতি সপ্তাহে সোমবার পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে, তাই ১৯ ফেব্রুয়ারি লালকেল্লায় প্রবেশের অনুমতি নেই পর্যটকদের।কৃষকদের দিল্লি চলো আন্দোলনের কারণে কয়েক দিনের জন্য লালকেল্লা বন্ধ ছিল।
সূত্রের খবর, পুলিশের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছিল লাল কেল্লা। পরে আবার তা চালু হয়।এই মুহূর্তে কৃষক আন্দোলন আপাতত স্থগিত হয়েছে। কেন্দ্রের এমএসপি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।আলোচনায় যদি কোন সমাধান না হয় তবে ২১ ফেব্রুয়ারি থেকে ফের আন্দোলন শুরু হবে বলে জানানো হয়েছে কৃষকদের তরফে।
আরও কিছু তথ্য:
লালকেল্লা সোমবার ছাড়া সপ্তাহের অন্য সব দিন খোলা থাকে।
প্রবেশের সময়: সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।
প্রবেশ মূল্য:
ভারতীয় নাগরিক: ₹ ৫০
বিদেশী নাগরিক: ₹ ৩৫০
লালকেল্লায় প্রবেশের জন্য অনলাইনে টিকিট বুক করা যায়।
আপনার যদি দিল্লি যাওয়ার পরিকল্পনা থাকে তবে অবশ্যই লালকেল্লা দেখার জন্য কিছু সময় বের করুন।