কবে থেকে শুরু লোকসভা ভোট? প্রধানমন্ত্রীর কথায় মিলল বড় ইঙ্গিত

রবিবার BJP-র কনভেনশনে ‘আবরি বার NDA ৪০০ পার’ স্লোগান দিয়ে ভোটের ঢাকে কাঠি ফেলেছেন নরেন্দ্র মোদী।৩৭০ আসন জয়ের টার্গেট সেট করে দিয়েছেন গেরুয়া শিবিরকে। মোদী বলেন, ‘লোকসভা ভোটে, চলতি বছর গ্রীষ্মে ক্ষমতায় আসবে NDA সরকার। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে BJP।’ ‘নির্বাচন আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে তার আগেই বিভিন্ন দেশ থেকে আমায় নিমন্ত্রণ জানানো হচ্ছে।’ জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে। মোদীর ইঙ্গিত, জুলাইয়ের আগেই নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন।
তৃতীয়বার ক্ষমতা দখলের জন্য আত্মবিশ্বাসী মোদী। বলেন, ‘আমি যদি নিজের বাড়ি নিয়ে ভাবতাম তাহলে দেশের কোটি কোটি ভারতবাসীর মাথায় আজ ছাদ থাকত না। যে স্বপ্ন ভারতবাসী দেখেছে তা পূরণ করাই আমার সংকল্প।’
মোদী মনে করেন, আগামী ১০০টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের নেতা-কর্মীদের বলেন, ‘আগামী ১০০ দিন ধরে দেশের প্রত্যেকটি ভোটারের সঙ্গে জনসংযোগ করতে হবে। প্রত্যেক উপভোক্তা, প্রত্যেক স্তর, ধর্ম, জাতি, সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। সকলের বিশ্বাস অর্জন করতে হবে।’
মোদীর বক্তব্য থেকে স্পষ্ট, লোকসভা ভোট ২০২৪ সালের জুলাইয়ের আগেই অনুষ্ঠিত হবে। BJP তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসার জন্য আত্মবিশ্বাসী। আগামী ১০০ দিন ভোটের প্রচারণার জন্য গুরুত্বপূর্ণ হবে।