সন্দেশখালিতে তৃণমূলের সভা বাতিল, প্রশ্নের মুখে শাসকদল

সন্দেশখালিতে স্থানীয়দের একের পর এক মারাত্মক অভিযোগের সম্মুখীন হচ্ছে শাসকদল তৃণমূল। এই পরিস্থিতিতে রবিবার সন্দেশখালিতে ঘোষিত সভা বাতিল করতে বাধ্য হল তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সভা বাতিল করা হয়েছে। পরীক্ষার কারণে লাউড স্পিকার বাজানোর অনুমতি পাওয়া যায়নি।
বিরোধীদের প্রশ্ন:
উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে শুরু হতে চলেছে তা কি গত মঙ্গলবার জানতেন না তৃণমূল নেতারা? জেনেও কেন সভার ডাক দিয়েছিলেন?
বিরোধীদের দাবি:
আসলে সন্দেশখালিকে ঠান্ডা করে ফেলবে বলে তৃণমূল ভেবেছিল। কিন্তু পরিস্থিতি জটিল হয়েছে দেখে সভা পিছিয়ে দিয়েছে। ১৪৪ ধারা তুললে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠবে। ১৪৪ ধারা ভাঙলে সংবিধানের সঙ্গে সংঘাতে যাওয়ার অভিযোগ উঠবে।
৩ মার্চের মধ্যে শিবু হাজরা, উত্তম সরদারের কাছে গ্রামবাসীদের পাওনা টাকা ফিরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হবে বলে মনে করছে। অনুকূল পরিস্থিতিতে হালে কিছুটা পানি পাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।
৩ মার্চ তৃণমূলের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় ১ লক্ষ মানুষের জমায়েত হবে বলে দাবি করা হয়েছে।