দেবের বিরুদ্ধে ঘাটালে প্রার্থী হচ্ছেন হিরণ? -বড় দাবি সাংগঠনিক জেলা সভাপতির

লোকসভা নির্বাচনের আগে দেবের ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি।মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হ্যাঁ’-এর পর তৃণমূলের ঝুলিতে লাভ বলে মনে করছেন অনেকে।
দেবকে ঘাটালের প্রার্থী হিসেবে দেখছেন মমতা।

বিজেপির প্রার্থী কে?

হিরণ চট্টোপাধ্যায়কে দেবের বিপরীতে প্রার্থী করার জল্পনা।তন্ময় দাস বলেন, ‘প্রার্থী নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। এটা দলের বিষয়।’

হিরণের আক্রমণ:
দেবকে তীব্র আক্রমণ করে তন্ময় বলেন, ‘ভোটের আগে কেন তাঁর ভাবের উদয় হল?”এত মানুষ তাঁকে বিশ্বাস করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তৃণমূলের অন্যায় মুখ বন্ধ করে সহ্য করে গিয়েছেন।’

জল্পনা তুঙ্গে:
সম্প্রতি ঘাটাল লোকসভাকেন্দ্রের মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে হিরণকে।দেবকে ঠেকাতে কি বিজেপির ভরসা হিরণ?

ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব বনাম হিরণ লড়াই হবে কিনা, তা সময়ই বলে দেবে।এই লড়াই রীতিমতো কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।