Weather: ঝমঝমিয়ে দিনভর বৃষ্টি! শুক্র থেকেই বাংলাজুড়ে হাওয়া বদলের পূর্বাভাস

সরস্বতী পূজো মোটের উপর ভালো কেটেছে। দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় বুধবার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলা মালদা এবং দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া:
বৃহস্পতিবার সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে।মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে।ভারী বৃষ্টি হবে না।
বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে।বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।আপাতত শহরে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বৃহস্পতিবার কলকাতা সহ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে।
চলতি বছরে সেভাবে শীত অনুভূত হয়নি।নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।তবে শীত শীত ভাব থাকবে।বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকতে পারে।
এই মরশুমের মতো শীতের দেখা মিলবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ।শীতের আমেজ কমতে পারে।আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ।
বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।১৭ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে রাজ্যে।পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত।এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে।বিহার ও ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা থাকছে।
সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।