‘আশা করছি দু-এক দিনের মধ্যেই সমস্যটি সমাধান হয়ে যাবে’, রেহানের ভিসা সমাধানে আশাবাদী অলি পোপ

ইংল্যান্ডের তরুণ স্পিনার রেহান আহমেদ ভারতে মাল্টিপল-এন্ট্রি ভিসার অভাবে বিমানবন্দরে আটকা পড়েছিলেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত সমাধান করে তাকে অস্থায়ী ভিসা প্রদান করেছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) আশা করছে যে আগামী দু-এক দিনের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে।

ইংল্যান্ড দল সোমবার রাজকোটে পৌঁছায়। রেহানের কাছে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় তাকে বিমানবন্দরে আটকানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ তাকে দুই দিনের অন্তর্বর্তী ভিসা জারি করে।

ইসিবির বক্তব্য: “আমাদের পরামর্শ দেওয়া হয়েছিল যে রেহান আহমেদের ভিসার কাগজপত্রের সঙ্গে একটি অমিল রয়েছে। রাজকোট বিমানবন্দরের কর্মকর্তারা সহায়ক ছিলেন এবং তাকে অস্থায়ী ভিসা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। আমরা আশা করছি আগামী দু-এক দিনের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে।”

রেহান মঙ্গলবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তার সতীর্থদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। তৃতীয় টেস্টের জন্য তিনি ইংল্যান্ডের দলে নিজের জায়গা ধরে রাখতে প্রস্তুত। আশা করা হচ্ছে রেহান আগামী দু-এক দিনের মধ্যে তার ভিসা সমস্যা সমাধান করতে পারবেন এবং বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে খেলতে পারবেন। বিষয়টি শিগগিরই সমাধান হবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেন পোপ। তিনি বলেন, ‘আশা করছি দু-এক দিনের মধ্যে সমস্যটি সমাধান হয়ে যাবে।’

শোয়েব বশিরের ভিসা দেরিতে দেওয়ার কারণে ভারতে আগমন এক সপ্তাহ বিলম্বিত হয়েছিল। ইংল্যান্ড বর্তমানে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সিরিজটি এখনও ১-১ সমতায় রয়েছে।