ইরানে পাকিস্তানি নাগরিকদের উপর হামলা, নিহত ৯ জন

ইরানের সিসতান ও বালুচিস্তান প্রদেশে রবিবার বন্দুকধারীর গুলিতে ৯ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। মিডিয়া রিপোর্টে তেমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, তিন জন বন্দুকধারী পাকিস্তানি নাগরিকদের নিশানা করে গুলি চালায়। প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি এই ঘটনার নিশ্চিত করেছেন। তিনজন আহত হয়েছে।

মারহামাতি মৃতদের পরিবার ও পাকিস্তানি নাগরিকদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। গত মাসে একই ধরনের একটি ঘটনায় ৯ জন পাকিস্তানি শ্রমিক নিহত হন।

ঠিক কারা এই ঘটনার পেছনে রয়েছে তা দেখার চেষ্টা করা হচ্ছে। ইরানের পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে যায়। কিন্তু বন্দুকবাজ দ্রুত এলাকা ছেড়ে পালায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।