গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে সিরিজ দখল করে নিয়েছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও জিতেছিল স্বাগতিকরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দুই দল।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২৪১ রান তোলে। গ্লেন ম্যাক্সওয়েল ১২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।টিম ডেভিড ১৪ বলে অপরাজিত ৩১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে। রোভম্যান পাওয়েল ৩৬ বলে ৬৩ রান করেন। আন্দ্রে রাসেল ১৬ বলে ৩৭ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টইনিস ৩টি উইকেট শিকার করেন। স্পেনসার জনসন ও জোশ হেজেলউড ২টি করে উইকেট পান।
গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সর্বাধিক শতরান করার রেকর্ড ছুঁয়ে ফেলেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার নম্বরে নেমে সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের নামে করেন।