‘রামরাষ্ট্রের’ দাবি তুলে কংগ্রেস থেকে বহিষ্কৃত আধ্যাত্মিক গুরু,জেনেনিন আচার্য প্রমোদ কৃষ্ণমের পরিচয়?

আধ্যাত্মিক গুরু ও কংগ্রেসের প্রবীণ নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে দল। দলীয় সূত্রে জানা গেছে, রাম মন্দির নিয়ে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করায় তাঁর সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল। এছাড়াও একাধিকবার তাঁকে দলবিরোধী নানা মন্তব্য করতে শোনা গিয়েছে।
আচার্য প্রমোদ কৃষ্ণমের প্রতিক্রিয়া
বহিষ্কারের পর প্রথম প্রতিক্রিয়ায় আচার্য প্রমোদ কৃষ্ণম দৃঢ় স্বরে বলেছেন, “কোনওরকম আপস করব না।” এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শনিবার রাতে তিনি লেখেন, “রাম এবং রাষ্ট্র। কোনও আপস করব না।” রবিবার সকালে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, এদিন দুপুর ১টা নাগাদ নিজের মন কি বাত বলবেন কল্কি ধামে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, কংগ্রেস সম্পর্কে কোনও বোমা ফাটাতে পারেন তিনি। অপর অংশ মনে করছে, তিনি বিজেপিতে যোগদান করবেন। লোকসভা ভোটে পদ্ম শিবিরের টিকিটে লড়তেও পারেন তিনি।
কে এই প্রমোদ কৃষ্ণম?
২০১৯ সালের লোকসভা নির্বাচনে লখনউ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১.৮ লাখ ভোট পেয়েও পরাজিত হন।২০১৪ সালে উত্তর প্রদেশের সম্বল থেকে ভোটে লড়েছিলেন। সে বারও ব্যর্থ হন।উত্তর প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধী ইনচার্জ থাকাকালীন তাঁকে সাংগঠনিক কাজে সাহায্য করতেন।
বহিষ্কারের কারণ
সম্প্রতি রাম মন্দির নিয়ে বিজেপিকে সমর্থন জানিয়ে দলের অন্দরে আলোড়ন ফেলে দেন।রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতেও পৌঁছে গিয়েছিলেন বলে খবর।১৯ ফেব্রুয়ারি সম্বলে কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় কংগ্রেসের তুলোধনা করেছিলেন।
আচার্য প্রমোদ কৃষ্ণমের পরবর্তী পদক্ষেপ
কল্কি ধামে দুপুর ১টায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ঘোষণা করবেন।তিনি কংগ্রেস সম্পর্কে কোনও বিস্ফোরক তথ্য প্রকাশ করতে পারেন।
বিজেপিতে যোগদানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।