প্রেমিকার অন্যত্র বিয়ে! ক্ষেপে প্রেমিকের কুড়ুলের কোপে তরুণীর মৃত্যু

তেলেঙ্গানার নির্মল জেলার খানাপুর শহরে এক নৃশংস ঘটনায় প্রেমিকাকে কুড়ুল দিয়ে খুন করেছে এক যুবক।
আলেখ্যা নামের ওই যুবতী পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রেমিক শ্রীকান্তের সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করে। ৮ ফেব্রুয়ারি, শ্রীকান্ত আলেখ্যাকে পথ আটকে বিয়ে নিয়ে বচসা শুরু করে। বচসার একপর্যায়ে শ্রীকান্ত কুড়ুল দিয়ে আলেখ্যার উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলেখ্যার। শ্রীকান্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দীর্ঘদিন ধরে শ্রীকান্ত ও আলেখ্যার প্রেমের সম্পর্ক ছিল। আলেখ্যার পরিবার শ্রীকান্তকে পছন্দ করত না। আলেখ্যার বিয়ে অন্যত্র ঠিক হয়েছিল। এই খবর জানতে পেরে ক্ষিপ্ত হয় শ্রীকান্ত। খুনের অভিযোগে শ্রীকান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে।
গত বছর জুন মাসে তেলেঙ্গানায় এক তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তরুণীর চোখে স্ক্রু-ড্রাইভারের কোপ মেরে ব্লেড দিয়ে গলা কেটে খুন করে। এই ঘটনায় সারা দেশে তীব্র নিন্দার ঝড় উঠেছিল।