Weather: শীতের বিদায়, গরমের আগমন! বৃষ্টির পূর্বাভাস দেশের বিভিন্ন রাজ্যে

তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, শীতের পরিবেশ বিদায় নিচ্ছে। উত্তর ভারতে বৃষ্টি না হলেও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৮ ফেব্রুয়ারি থেকে বৃষ্টির সম্ভাবনা। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থানে তুষারপাতের সম্ভাবনা।আগামীদিনে উত্তর পশ্চিম ভারতে ঝড়ের সম্ভাবনা। মধ্য ভারতে ৯ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। এল নিনোর প্রভাবে চলতি বছর রেকর্ড গরম পড়ার আশঙ্কা।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থানে ন্যূনতম তাপমাত্রা চার থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশে ন্যূনতম তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল হরিয়ানাতে (৪.২) ডিগ্রি সেলসিয়াস।’
গ্লোবাল ওয়ার্মিং এবং এল নিনোর দাপটে চলতি বছর রেকর্ড গরম পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছরও মার্চ মাস থেকেই তাপমাত্রা চড়চড় করে বাড়তে শুরু করে। চলতি বছর মার্চেই তা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছেন অধিকাংশ আবাহওয়াবিদ। IMD আগেও জানিয়েছিল, চলতি বছর শীত দীর্ঘমেয়াদী হবে না। IMD-র অধিকর্তা ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘ঠান্ডা এ বছর কম পড়বে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। এর জন্য দায়ী প্রশান্ত মহাসাগরে ভুমধ্যরেখার আশাপাশে এল নিনোর উপস্থিতি।’