হলদিয়া বন্দরের সমবায় নির্বাচনে জয়ী বাম প্রার্থীরা, ধারেকাছে নেই তৃণমূল!

হলদিয়া বন্দরের কনজিউমারর্স সমবায়ে জয়ী বাম প্রার্থীরা। মোট আসন ৫৪টি। এর মধ্যে ভোটার সংখ্যা ছিল ২৫৯১ জন। ৫৪ টি আসনের মধ্যে বাম প্রগতিশীল জোট ৪৮টি আসনে জয়লাভ করে, তৃণমূল পায় ৬টি আসন। বিজেপির খাতা খোলা হয়নি। বাম সমর্থকরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জয় বলে দাবি করছেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তৃণমূল ছাড়া অন্য কোন দল মনোনয়ন জমা দেয়নি। বিরোধী পক্ষের অভিযোগ, তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। হলদিয়া বন্দরের কনজিউমারর্স সমবায়ে বামেদের জয় তৃণমূলের জন্য ধাক্কা। বাম সমর্থকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় নির্বাচন সংগঠিত হয়। সেই নির্বাচনেও বামেরা জয়লাভ করেছিল। মোট আসন ৫৪টি আসনের মধ্যে বামেরা ২৬টি, তৃণমূল ১৬টি, বিজেপি ১০টি এবং নির্দল ২ টি আসনে জয়লাভ করে। রাজনৈতিক মহল মনে করছে হলদিয়া বন্দরের গ্রাহক সমবায় সমিতিতে বামেদের জয় বেশ তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততোই রাজনৈতিক উত্তাপ বাড়ছে।