উত্তর-দক্ষিণ বঙ্গে চালু নতুন সরকারি বাস পরিষেবা, জেনে নিন কোনরুটে চলবে বাসগুলি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হাওড়া থেকে ভার্চুয়ালি উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ৪৬টি নতুন বাসের উদ্বোধন করেন। এই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে এবং মানুষের যাতায়াত ব্যবস্থায় উন্নতি আনবে।

ঝাড়গ্রাম – পুরুলিয়া ভায়া সিলদা, বেলপাহাড়ি, ঝিলিমিলি ও বর্ধমান
মানবাজার – মালদা হয়ে বাঁকুড়া, দুর্গাপুর
কালনা – আসানসোল হয়ে বর্ধমান, দুর্গাপুর
বান্দোয়ান – আসানসোল হয়ে দুর্গাপুর
পুরুলিয়া – কাটোয়া হয়ে আসানসোল, দুর্গাপুর, মানকর, গুসকরা
কলকাতা – পাণ্ডবেশ্বর হয়ে বর্ধমান, দুর্গাপুর
বাঁকুড়া – চিত্তরঞ্জন ভায়া দুর্গাপুর, আসানসোল
রামপুরহাট – আরামবাগ ভায়া তারাপীঠ, নতুনহাট, বর্ধমান
ফলতা – বারাসাত হয়ে ডিএইচ রোড, এসপ্ল্যানেড
কোচবিহার ডিভিশনে ১০ টি নতুন রুট
শিলিগুড়ি, রায়গঞ্জ ও বহরমপুর ডিভিশনে যথাক্রমে ৭ টি করে নতুন রুট

এই নতুন বাসগুলি উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াত ব্যবস্থায় উন্নতি আনবে। যাত্রীরা আরামদায়ক এবং নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবেন। দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের জন্য যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।

হাওড়া এবং কোচবিহারে দুটি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলির উদ্বোধন করা হয়। হাওড়ার অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও আকাঙ্ক্ষা ভাস্কর, জেলা শাসক পুন্নাবাল্লাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

কোচবিহারের অনুষ্ঠানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।