সরস্বতী পুজোর দিন মোদীর হাতে মুসলিম দেশের হিন্দু মন্দির উদ্বোধন, প্রতীক্ষায় ভক্তরা

সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে মরুভূমির বুকে তৈরি হয়েছে একটি সুবিশাল হিন্দু মন্দির। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিন, এই মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন্দিরের ফার্স্ট লুক প্রকাশ্যে

চূড়ান্ত মুহূর্তে মন্দির প্রস্তুতি তুঙ্গে। ১৩ ফেব্রুয়ারি আবু ধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

পশ্চিম এশিয়ার পাথর দিয়ে নির্মাণ

BAPS স্বামী নারায়ণ সংস্থার উদ্যোগে নির্মিত এই মন্দিরটির নির্মাণে খরচ হয়েছে ৭০০ কোটি টাকা। অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে মন্দিরটিতে। ইতিমধ্যেই মন্দিরটির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সুবিশাল মন্দিরের রূপ মুগ্ধ করেছে হিন্দুদের।

৩ বছর ধরে ১৮ লাখ ইটে তৈরি স্বামী নারায়ণ মন্দির

সাতটি চূড়া বিশিষ্ট এই স্বামী নারায়ণ মন্দির নির্মিত হয়েছে ২৭ একর জমির উপর। রাজস্থান এবং গুজরাট থেকে কারিগরদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আবু ধাবিতে। গোলাপী রঙের বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরটি। এর ফলে সংযুক্ত আরব আমিরশাহীর ভয়ংকর গরমেও এই মন্দিরের কোনও ক্ষতি হবে না।

ইতালি থেকে মার্বেল, কার্বন ফুটপ্রিন্ট কমানোর ব্যবস্থা

মন্দিরের জন্য মার্বেল পাথর আনা হয়েছে ইটালি থেকে। স্বামী নারায়ণ মন্দিরের ভীত শক্ত করার জন্য কার্বন ফুটপ্রিন্টের ব্যবহার কমিয়ে কংক্রিটের সঙ্গে ফ্লাই অ্যাশ মেশানো হয়েছে।

এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির

আবু ধাবিতে তৈরি এই হিন্দু মন্দির এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। মোট ১৮ লাখ ইটের ব্যবহারে এটি তৈরি করা হয়েছে। মোট ৩ বছর সময় লেগেছে সম্পূর্ণ মন্দিরটি তৈরি হতে। দু’হাজার কারিগর অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত এক করে এটি গড়ে তুলেছেন।

সরস্বতী পুজোর দিন উদ্বোধন, বিশ্বের কূটনীতিকদের মুগ্ধতা

আগামী সরস্বতী পুজোর দিন মহা ধুমধাম করে দ্বারোদঘাটন হতে চলেছে। তার আগে রবিবার আমিরশাহিতে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীরের উদ্যোগে বিশ্বের তাবড় দেশের কূট