BigNews: অবিবাহিতদের ২৫০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, জেনেনিন কিভাবে করবেন আবেদন?

বিয়ের অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য প্রদান করে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প।১ এপ্রিল, ২০১৮ থেকে কার্যকর এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
যোগ্যতার শর্ত:
পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হতে হবে।
মেয়ের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
পাত্রের বয়স নূন্যতম ২১ বছর হতে হবে।
আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে।
আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
পারিবারিক আয়ের প্রমাণপত্র
আবেদনকারী ও পাত্রের বয়সের প্রমাণপত্র
আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র
আবেদনকারী ও পাত্রের রঙিন পাশপোর্ট সাইজ ফটো
প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র
ব্যাঙ্ক পাশবইয়ের কপি
আবেদন প্রক্রিয়া:
উপযুক্ত কাগজপত্র নিয়ে স্থানীয় বিডিও/ এসডিও অথবা পুর কমিশনারের অফিসে আবেদন করতে হবে।বিয়ের ১/২ মাস আগে আবেদন করা যাবে।
টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার/ পাঁচদিন আগে।
রূপশ্রী প্রকল্প অল্প আয়ের পরিবারের মেয়েদের বিয়ের খরচে সাহায্য করে।আবেদন প্রক্রিয়া সহজ এবং প্রয়োজনীয় নথিপত্র সহজলভ্য।
এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত যাতে আরও বেশি মানুষ এর সুবিধা পেতে পারে।