রাজ্যে শুরু মাধ্যমিক, বীরভূমে গাড়ি থেকে নামলেনই না রাহুল, লাঞ্চ সেরেই চলে গেলেন ঝাড়খণ্ডে

আজ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-র অনুমতি দিল না পুলিশ।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তিনি বলেন,

“আমরা কি আইন ভাঙছি? ৩টির বেশি গাড়ি যাবে না, এমন কিছু কোথাও বলা আছে?”
“সরকারি নির্দেশিকা হচ্ছে, ১০টা থেকে ১ পর্যন্ত পরীক্ষা। আমরা তো তার আগে কোথাও যাইনি।”
“রাহুল গান্ধীর সঙ্গে যা নিরাপত্তারক্ষী থাকে, তাতেই ৫টি গাড়ি লাগে। গায়ের জোরে করছে, কী করা যাবে!”
অধীর চৌধুরী আরও প্রশ্ন তোলেন,

“৩টে গাড়ি নিয়ে রাহুল গান্ধী কী ভাবে যাবেন, প্রশাসন বলে দিক।”
“রাহুল গান্ধীর একটা গাড়ি। তাঁর কর্মীদের একটা গাড়ি। আর বাকিরা একটা গাড়িতে চাপবে? আমরা সব পিছনে দৌড়তে দৌড়তে যাব, সাইকেলে করে যাব?”
তিনি আরও দাবি করেন,

“রাহুল গান্ধীজি ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমরা এই ক’দিন কোনও মাইক ব্যবহার করিনি।”
“এমনকী যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয়,তাই গতকাল সন্ধ্যায় রাহুল গান্ধী কোনও বক্তব্যও রাখেননি।”
“অদ্ভুত লাগছে, যখন পরীক্ষার্থীরা ভিতরে পরীক্ষা দিচ্ছে, সেই সময় আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায়?”
এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন,

“মাধ্যমিক পরীক্ষা চলছে। আমরা য়াব, সমস্ত নিয়ম মেনেই আমরা যাব।”
“আমাদের ভারত জোড়ো ন্যায় যাত্রা অবশ্যই হবে। মাধ্যমিক পরীক্ষা চলছে, আমাদের সেটাও খেয়াল রাখতে হবে।”

Editor001
  • Editor001