BUDGET2024: ৫ বছরে ২ কোটি বাড়ি দেওয়া হবে গরীবদের, বড় ঘোষণা নির্মলার

আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন দেশের নতুন আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে বলেন, যারা বস্তিতে থাকে তারা যাতে নিজের একটা পাকা বাড়ি তৈরী করতে পারে। তার জন্য সচেষ্ট হয়েছে সরকার। ভাড়া বাড়ি বা বস্তিতে থাকেন এমন মানুষদের জন্য নিজের বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৫ বছরে দেশজুড়ে গরীব মানুষদের জন্য ২ কোটি বাড়ি তৈরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই এতে সরকার একাধিক মেডিক্যাল কলেজ ও কমিটি তৈরী করার পরিকল্পনা করার কথা ভাবছে।
প্রসঙ্গত, অর্থমন্ত্রীর বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে গতিশীল করা, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশের সার্বিক উন্নয়ন সাধন করা। এছাড়াও, বাজেটের মাধ্যমে সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা।
আজ সকাল থেকেই অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে দেশের বাজেট অধিবেশন নিয়ে। আজই নির্ধারিত হয় দেশের আগামী আর্থিক বছরের আর্থিক নীতি কেমন হবে সেই গতি পথ।