“গণতন্ত্রের সম্মানহানি করা ওঁদের অভ্যাস!”-শুরুতে বিরোধীদের ‘ওয়ার্নিং’ দিলেন প্রধানমন্ত্রী

লোকসভা নির্বাচনের আগে শুরু হল দেশের বাজেট অধিবেশন। বুধবার অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে বিরোধীদের সমালোচনা করেন।
তিনি বলেন, “সংসদে সকলে নিজ নিজ কর্তব্য পালন করেন। কিন্তু, কেউ কেউ আছেন যাদের অভ্যাস দাঁড়িয়ে গিয়েছে সংসদে হাঙ্গামা করা। অনেকেই গণতন্ত্রের সম্মানহানি করেছেন।”
তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “এই অন্তর্বর্তী বাজেটে আত্মপক্ষ সমালোচনা করুন। ১০ বছর কী কী করেছেন, ভেবে দেখুন। যত তীক্ষ্ণই আলোচনা হোক না কেন, সংসদে এই ধরণের আচরণ কাম্য নয়।”
তিনি বলেন, “যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। বরং সংসদে ভালো বক্তব্য রাখার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তাদেরই মানুষ মনে রাখবে।”
এছাড়াও, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “নতুন সংসদ ভবনে প্রথম যে অধিবেশন হয়েছিল তার শেষভাগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তা হল নারীশক্তি বন্ধন অধিনিয়ম। তারপর আমরা সকলে কর্তব্যপথে নারীশক্তির প্রতিফলন দেখলাম। আর এই অধিবেশনেও নারীশক্তির প্রতিফলন আমরা দেখব।”
বাজেট অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী বিরোধীদের সমালোচনা করে দলের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। বরং সংসদে ভালো বক্তব্য রাখার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তাদেরই মানুষ মনে রাখবে।”
#WATCH | PM Modi targets the disruptive Members of Parliament
“I hope the MPs who are in the habit of ripping apart democratic values will self-introspect on what they did in their term as members of Parliament. Those who contributed positively to the Parliament will be… pic.twitter.com/oPlxsYj6o8
— ANI (@ANI) January 31, 2024
এছাড়াও, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন নিয়ে মন্তব্য করে সরকারের নারীবান্ধব নীতির প্রতিফলন দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, “নতুন সংসদ ভবনে প্রথম যে অধিবেশন হয়েছিল তার শেষভাগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তা হল নারীশক্তি বন্ধন অধিনিয়ম। তারপর আমরা সকলে কর্তব্যপথে নারীশক্তির প্রতিফলন দেখলাম। আর এই অধিবেশনেও নারীশক্তির প্রতিফলন আমরা দেখব।”