৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল বার্ষিক বাজেট! রেকর্ড গড়ল তিরুপতি মন্দির

তিরুমালা তিরুপতি দেবস্থান (TTD) ট্রাস্টের বার্ষিক বাজেট ২০২৪-২৫ সালের জন্য ৫ হাজার ১৪১.৭৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যা তিরুপতি মন্দিরের ইতিহাসে একটি রেকর্ড।
এই প্রথম তিরুপতি মন্দিরের বার্ষিক বাজেট পাঁচ হাজার কোটি পেরিয়ে গেল। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি গতকাল সোমবার এই বাজেট অনুমোদন করেন।
বাজেটের মধ্যে ১৬১১ কোটি টাকা হান্ডি সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়াও মন্দিরের ট্রাস্টের নামে রয়েছে ১৪ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট। এর থেকে ১১৬৭ কোটি টাকা সুদ পাবে মন্দির।
তিরুমালা তিরুপতি দেবস্থান কেবলমাত্র প্রসাদ বিক্রি করে ৬০০ কোটি টাকা লাভ করতে পারে। দর্শনের টিকিট থেকে আসতে পারে ৩৩৮ কোটি টাকা। কর্মীদের ঋণ এবং আগাম টাকা বাবদ মিলবে ২৪৬.৩৯ কোটি টাকা। সিকিউরিটি ডিপোজিট থেকে পাওয়া যাবে ২১৯ কোটি টাকা। ক্যাপিটাল রিসিট পাওয়া যাবে ১২৯ কোটি টাকা। অর্জিত সেবা টিকিট থেকে মিলবে ১৫০ কোটি টাকা। কল্ল্যানকট্ট রিসিট থেকে পাওয়া যাবে ১৫১.৫ কোটি টাকা। কল্যাণ মণ্ডপ এবং আবাসন বাবদ সংগ্রহ হবে ১৪৭ কোটি টাকা।
বিভিন্ন বোর্ড থেকে ৮৫ কোটি অনুদান পাবে TTD। এছাড়াও ভাড়া বাবদ ৬০ কোটি টাকা, বৈদ্যুতিক এবং অন্যান্য ক্ষেত্র থেকে ৭৪.৫ কোটি পাওয়া যাবে। প্রকাশনী থেকে ৩৫.২৫ কোটি টাকা পাওয়া যাবে।
মোট বরাদ্দ অর্থ থেকে ১৭৩৩ কোটি টাকা খরচ করা হবে নানা ক্ষেত্রে।