সেনাবাহিনীর ট্যাঙ্ক থেকে যন্ত্রাংশ চুরি, গ্রেফতার ৯ মহিলা

উত্তর প্রদেশের মিরাটে পুলিশের নাকে দড়ি দিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্ক থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় ৯ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে। লাল কুর্তি থানা এলাকায় সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারের সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখা একটি সেনা ট্যাঙ্ক থেকে ১৩টি প্রেসার পাইপ এবং একটি ইলেকট্রনিক অংশ চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। টহলরত জওয়ানরা তাদের ধরে ফেলে।

মহিলারা আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। তারা ট্যাঙ্কের কাছে আবর্জনা ফেলার ছলে এগিয়ে গিয়ে যন্ত্রাংশগুলি চুরি করে নেয়। থানায় জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা এই যন্ত্রাংশগুলি অস্ত্র তৈরিতে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছিল।

পুলিশ মহিলাদের কাছ থেকে লোহা কাটার একটি যন্ত্রও উদ্ধার করেছে। মহিলারা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সেনা এলাকায় চুরি করে আসছিল।

এই ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। ট্রেনিং এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এই ঘটনায় উঠছে প্রশ্ন জওয়ানদের নিরাপত্তার বিষয়ে। জওয়ানদের চোখের সামনে দীর্ঘদিন ধরে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসায়, প্রশ্ন উঠছে তাদের দক্ষতার বিষয়ে।