বিশেষ: বিশ্বের প্রথম মেট্রোরেল কোনটি এবং কোন দেশে চালু হয়? জেনেনিন ইতিহাস

আধুনিক বিশ্বের মহানগরীগুলোতে নগরবাসীর দ্রুত ও স্বচ্ছন্দ যাত্রায় জনপ্রিয় পরিবহন ব্যবস্থা মেট্রোরেল। যাকে র্যাপিড ট্রানজিট অথবা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পদ্ধতি হিসেবেও অভিহিত করা হয়।
প্রচলিত সড়ক পথে অত্যধিক যানবাহনের ভিড় ও নিত্যকার যানজট থেকে যাত্রীদের স্বস্তি দিতে বিশ্বের ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে সবচেয়ে জনপ্রিয় এ মেট্রোরেল।
এতকিছু জানার পরও অনেকেরই মনে আরো নতুন প্রশ্ন দোলা দিতে পারে যে- বিশ্বের প্রথম মেট্রোরেল কোনটি এবং কোন দেশে চালু হয়?
চলুন তাহলে প্রশ্নগুরোর উত্তর জেনে নিই-
বিশ্বের প্রথম মেট্রোরেল বা এমআরটি হিসেবে ধরা হয় লন্ডনের পাতাল রেলকে, যাকে বর্তমানে ‘লন্ডন আন্ডারগ্রাউন্ড’ নামেও অভিহিত করা হয়। অবশ্য ১৮৬৩ সালে চালু হওয়ার সময় এই এমআরটিকে মেট্রোপলিটন রেলওয়ে নামেও অভিহিত করা হতো।
লন্ডন মেট্রোপলিটন রেলওয়ের ট্রেনগুলো চলতো বাষ্পচালিত ইঞ্জিনে, যাকে বলা হয় স্টিম লোকোমোটিভ।
তবে ইউরোপের থেকে পিছিয়ে থাকতে চায়নি আটলান্টিকের ওপারের আমেরিকাও। ১৮৬৮ সালে নিউইয়র্কেও চালু হয় এমআরটি রেলওয়ে। ‘ওয়েস্টসাইড অ্যান্ড ইয়নকার প্যাটেন্ট রেলওয়ে’ নামে অভিহিত এই এমআরটি চলতো উড়াল পথে। এক অর্থে একে বিশ্বের উড়াল পথে চলা বিশ্বের প্রথম এমআরটি হিসেবেও অভিহিত করা হয়।
প্রথমে এ এমআরটির ট্রেনগুলো স্টিম ইঞ্জিনের শক্তিতে চলা ক্যাবল বা তারের মাধ্যমে চললেও, পরবর্তীতে এ পদ্ধতিতে ঘন ঘন কারিগরি ত্রুটি দেখা দেয়ায় এই লাইনের ট্রেনগুলো চালানোর জন্য স্টিম লোকোমোটিভের ব্যবহার শুরু হয়।