বিজেপি-পুলিশ সংঘর্ষ, ব্যারকপুরে উত্তেজনা

ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধার মুখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ চালায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামানও ব্যবহার করা হয়।

বিজেপির অভিযোগ, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন মহিলা কর্মী আহত হয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে প্ররোচনামূলক আচরণের অভিযোগ করেন। তিনি বলেন, “পুলিশ আমাদের মহিলা কর্মীদেরকে পুরুষ পুলিশ লাঠিচার্জ করেছে।”

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা পুলিশের ব্য়ারিকেড ভাঙার চেষ্টা করেছিল। তারা জনজীবনকে ব্যাহত করে প্ররোচনা দিচ্ছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বিজেপি জেনেশুনে নাটক করতে গিয়েছেন।”

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজেপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।