মালদ্বীপের সংসদে এমপিদের কিল-ঘুষি, চুল টানাটানি!-দেখেনিন ভাইরাল ভিডিও

মালদ্বীপের সংসদের ভেতর মারামারির ঘটনা ঘটেছে। রোববার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, এদিন ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় এমপিরা একে-অপরকে কিল ঘুষিও মেরেছেন। মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশে বাধা দেয় সরকার দলের এমপিরা। পরে বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানায়। এরপরই তাদের মধ্যে মারামারি লেগে যায়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, মন্ত্রীসভার সংযোজন বিলে সম্মতি না দিয়ে সাধারণ মানুষের ইচ্ছাকে বাধাগ্রস্ত করেছে বিরোধী দলের এমপিরা। তারা স্পিকারের পদত্যাগও দাবি করেছে।

যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহ শাহীমের চুল ধরে টানাটানি করেন ইসা। এছাড়া তাকে লাথিও মারেন তিনি।