বিশেষ: বাংলাদেশে নারীরা পুরুষের চেয়ে বেশি ‘একা’ , উঠে এলো চমকের দেওয়া তথ্য

বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরা বেশি একাকীত্বে ভুগেন; এমনটাই জানা গেছে মেটা–গ্যালাপের এক গবেষণায়। এতে আরো জানা যায়, বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ মনে করেন, তারা একা নন। কিছুটা একাকীত্বে ভুগেন ২০ শতাংশ।
বিশ্বের ১৪২টি দেশে জরিপ চালিয়েছে মেটা–গ্যালাপ। এতে জানা যায়, বিশ্বের বেশিরভাগ মানুষ সামাজিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। অর্ধেক মানুষ মনে করেন তারা একা নন।

গ্যালাপের ওয়েবসাইট থেকে জানা যায়, বাংলাদেশের বেশি একাকীত্বে ভুগেন ৩৯ শতাংশ মানুষ। এর মধ্যে একাকীত্বে ভুগেন বাংলাদেশের ৩৭ শতাংশ পুরুষ। কিছুটা একাকী মনে হয় ১৯ শতাংশ পুরুষের। আর ৪২ শতাংশ বাংলাদেশি পুরুষ মনে করেন, তারা একা নন। কারও না কারও সঙ্গ পান। নারীদের ক্ষেত্রে এই চিত্রটা একটু অন্যরকম। বাংলাদেশের ৪০ শতাংশ নারী একাকীত্বে ভুগেন বলে মেটা–গ্যালাপের জরিপে জানানো হয়েছে। আর কিছুটা একাকীত্বে থাকেন ২০ শতাংশ। এ ছাড়া ৩৮ শতাংশ বাংলাদেশি নারী মনে করেন, তারা একা নন।

এ গবেষণার ব্যাপারে মেটার জ্যেষ্ঠ গবেষক আনিয়া দ্রাবকিন বলেন, ‘আমাদের এই প্ল্যাটফর্মের কাজ হচ্ছে মানুষদের মধ্যে সম্পর্ক ঠিক রাখা। তাদের সব ধরনের সহায়তা দেওয়া। এ ছাড়া বিশ্বের সব সম্প্রদায়কে এক ছাতার নিচে আনাই আমাদের লক্ষ্য।’

বিশ্বের ৭৩ শতাংশ পুরুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নারীদের ক্ষেত্রে এই পরিমাণ ৭২ শতাংশ।