বিশেষ: যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘আইকন অফ দ্য সিজ’, জেনেনিন ভাড়া কত?

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম ক্রুজ শিপ আইকন অফ দ্য সিস। গন্তব্য পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ।

৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন ক্রু সদস্য নিয়ে এই বিশাল জাহাজটি সাত দিনের সমুদ্রযাত্রার পর গন্তব্যে পৌঁছবে।

আইকন অফ দ্য সিস টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড়। এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট) এবং ওজন ২,৫০,৮০০ টন। জাহাজটিতে রয়েছে ২০টি ডেক, ৭টি সুইমিং পুল এবং ৬টি ওয়াটার স্লাইড।

জাহাজটিতে রয়েছে ২৮টি বিভিন্ন ধরনের কেবিন। ৮২ শতাংশ কক্ষে তিন বা তার বেশি অতিথি থাকতে পারবেন। এ প্রমোদতরীতে রয়েছে ‘থ্রিল আইল্যান্ড’-নামে বিশালাকার ওয়াটার পার্কও। রয়েছে সার্ফসাইড’ নামে একটি পারবারিক এলাক। ‘রয়্যাল প্রমেনেড’ থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখা যাবে। এছাড়াও রয়েছে ‘দ্য হাইডওয়ে’তে ইনফিনিটি পুল।

আইকন অফ দ্য সিস রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন। ২০২২-এর এপ্রিলে, ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে জাহাজটি তৈরি করা শুরু হয়েছিল। গত বছরের দিকে শেষ হয় ট্রায়াল রান।

প্রমোদতরীটি মায়ামি থেকে পশ্চিম ক্যারিবিয়ান পর্যন্ত এক সপ্তাহের সফর করবে। সাত রাতের মধ্যে এক রাতে অতিথিদের নিয়ে যাওয়া হবে বাহামায় রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার একটি দ্বীপে।

প্রমোদতরীটির প্রথম যাত্রায় জনপ্রতি খরচের রেঞ্জ হল প্রায় ১৮০০ ডলার থেকে ২২০০ ডলারের কাছোছি। ২০২২ সালের অক্টোবর থেকে দ্য় আইকন অফ দ্য সিজ-এর টিকিট বুকিং শুরু হয়। তখন মাথাপিছু টিকিটের দাম ছিল ১২৫৯ ডলার।