বিমানের ইমার্জেন্সি দরজা খুলে ডানার ওপর পায়চারী করলেন যাত্রী! তারপর ….যা ঘটলো?

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে বিমানের ইমার্জেন্সি দরজা খুলে ডানার ওপর পায়চারী করেছেন এক যাত্রী।
শুক্রবার (২৬ জানুয়ারি) দেশটির মেক্সিকো সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী বিমান ছাড়ার আগ মুহূর্তে ‘ইমার্জেন্সি এক্সিট’ খুলে ফেলেন এবং বেরিয়ে গিয়ে দিব্যি ডানার ওপর হাঁটাহাঁটি করতে থাকেন। পরে সেখান থেকে যাত্রীকে আটক করে নিয়ে যায় বিমানবন্দরের পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, গুয়াতেমালাগামী একটি ফ্লাইটের এক যাত্রী রানওয়ের একটি নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকা ফ্লাইটটির ‘ইমার্জেন্সি এক্সিট’ খুলে ফেলেন। এরপর তিনি একটি ডানায় দাঁড়িয়েছিলেন এবং তারপর আবারও ফ্লাইটের ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে পুলিশ যাত্রীকে ধরে নিয়ে যায়।

এদিকে গত বৃহস্পতিবারের সেই ঘটনা সাক্ষী থাকা ওই ফ্লাইটির যাত্রীরা একটি লিখিত আর্জি দিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে, সেখানে আটক ওই যাত্রীকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তারা।

ওই বিবৃতিতে বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বিমানটি ছাড়তে বিলম্ব হচ্ছিলো। এ সময় বায়ুচলাচল বা পানি ছাড়াই তাদেরকে চার ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়। তখন তাদের সবার সায় নিয়ে এবং দমবন্ধ পরিস্থিতি থেকে বাঁচতেই ওই যাত্রী ‘ইমার্জেন্সি এক্সিট’ খুলে ফেলেন, যাতে ভেতরে বাতাস ঢোকে।

গুয়াতেমালাগামী অ্যারোমেক্সিকোর এই ফ্লাইটের কমপক্ষে ৭৭ জন যাত্রী নোটবুকের কাগজে হাতে লেখা এক বিবৃতিতে কর্তৃপক্ষের ভাষ্যের প্রতিবাদ জানান। পরে সেই বিবৃতি তারা সামাজিক মাধ্যমে ছেড়ে দিলো ঘটনা ভাইরাল হয়ে পড়ে। তাদের প্রতি সমর্থন জানিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে।

বিবৃতিতে যাত্রীরা বলেন, বিলম্ব এবং বাতাসের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে যা যাত্রীদের স্বাস্থ্যকে বিপন্ন করে তোলে। তিনি আমাদের জীবন রক্ষা করেছেন। সব মিলিয়ে যাত্রীরা অসন্তুষ্ট ছিলেন এবং তাদের মধ্যে একজন জরুরি দরজা খুলে উইং দিয়ে বেরিয়ে আসেন। বিমানের যাত্রীরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যাত্রীর নাম পরিচয় প্রকাশ করেনি। তবে যাত্রীটি পুলিশ হেফাজতে আছে কিনা, তা নিয়েও কোন ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো নিশ্চিত করেছে যে, গুয়াতেমালা সিটিগামী নেই ফ্লাইটি বৃহস্পতিবার ৪ ঘণ্টা ৫৬ মিনিটের জন্য বিলম্বিত হয়েছিলো।