INDvsENG: ১৪৮ করে গড়ে ফেলেছেন নজির, তৃতীয় দিনের শেষে ম্যাচটা ঘুরে দিলেন অলি পোপ

হায়দ্রাবাদে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ম্যাচের চিত্র পাল্টে গেল। ভারতের ইনিংস জয়ের স্বপ্নকে ভেঙে দিয়ে ইংল্যান্ডের ইনিংস জয়ের সম্ভাবনা তৈরি করলেন অলি পোপ। পোপের অপরাজিত ১৪৮ রানের ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেটে ৩১৬ রান করে দিন শেষ করেছে। ১২৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় দিনের শেষে ভারত ১৯০ রানে এগিয়ে ছিল। তৃতীয় দিনের শুরুতেই ৮১ রানে আউট হন রবীন্দ্র জাদেজা। এরপর জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল রানের খাতা খুলতে পারেননি। চতুর্থ ওভারে বুমরাহকে আউট করেন মার্ক উড। এরপর অক্ষর প্যাটেলকে আউট করেন জ্যাক লিচ। ৪৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৩৩ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ১৮ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে আক্রমণের পথে হাঁটেন পোপ। তৃতীয় সেশনে হায়দরাবাদের পিচ আরও মন্থর হয়ে যায়। বল ঘুরলেও গতি ছিল না। তাই খেলতে কোনও সমস্যা হয়নি ইংল্যান্ডের ব্যাটারদের।

পোপের ইনিংসে ১৭টি চার ছিল। এছাড়াও বেন ডাকেট ৪৭ ও জ্যাক ক্রলি ৩১ রান করেন। চতুর্থ দিনের শুরুতে যদি পোপকে দ্রুত না ফেরানো যায়, তবে চাপে পড়বে ভারত। তাই সবার আগে রবিবার সকালে পোপের উইকেট তুলে নিতেই হবে টিম ইন্ডিয়াকে। রাজীব গান্ধী স্টেডিয়ামের উকেটে চতুর্থ দিন বড় রান তাড়া করে জেতা কিন্তু খুব সহজ হবে না।