শেখ শাহজাহানের ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, মুছে ফেলার পরও বাড়ছে রহস্য

সংসদ সদস্য শেখ শাহজাহানের নিখোঁজের ২২ দিন পর তাঁর ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়। কিন্তু, পরে সেই পোস্ট মুছে দেওয়া হয়।
গত ২ জানুয়ারি পর্যন্ত শেখ শাহজাহানের ফেসবুক পেজে নিয়মিত আপডেট দেওয়া হতো। কিন্তু, ইডি তল্লাশির পর থেকে কোনও আপডেট দেওয়া হয়নি। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন সেই পেজে একটি পোস্ট করা হয়। সেখানে প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু, পরে সেই পোস্ট মুছে দেওয়া হয়।
শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একজন দাবি করেছেন, শেখ শাহজাহানের অনেক সিকিউরিটি, কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে থেকে কেউ এই পেজটি দেখাশোনা করতে পারেন। সেই হয়তো এই পেজে কিছু আপলোড করেছিল। পরে সেটি ডিলিট করে দেয়।
তবে, ফেসবুক পেজে ছবি আপলোড করা নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। শেখ শাহজাহান যেখানেই থাকুক, সঙ্গে তাঁর মোবাইল রয়েছে বলে অনেকে ধরে নিচ্ছেন। মোবাইল থেকে এই ছবি আপলোড করা হলে তাঁর লোকেশন ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে, তিনি নিজের মোবাইল বন্ধ রেখেছেন এবং সেখান থেকে এই ছবি আদৌ আপলোড করা হয়নি বলেই মনে করছে পুলিশ।
ইডির দাবি, শেখ শাহজাহান রেশন দুর্নীতি মামলার মূল হোতা। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু, তিনি এখনও ধরা পড়েননি।