INDvsENG: পোপ-ফোকসের জুটিতে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড, ১২৬ রানে এগিয়ে বেন স্টোকসরা

ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় ইংল্যান্ডের পোপ-ফোকসের সেঞ্চুরি হতাশ করেছে ভারতীয় শিবিরকে। ৬ উইকেটে ৩১৬ রানে ইংল্যান্ড ১২৬ রানে এগিয়ে রয়েছে।
ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে অলি পোপের সঙ্গে দলের হাল ধরেন বেন ফোকসও। সাতে নেমে উইকেট আঁকড়ে পড়ে থাকেন তিনি। আর তাতেই ষষ্ঠ উইকেটে পোপ-ফোকস জুটি মিলে গড়ে ফেলেছেন ইতিহাস।
এই জুটি মিলে ষষ্ঠ উইকেটে ১১২ রান যোগ করে। আর পোপ-ফোকসের হাত ধরেই খারাপ ইংল্যান্ড ফের ম্যাচে ঘুরে দাঁড়ায়। এই জুটির সেঞ্চুরিই পায়ের তলার জমি শক্তি করে ইংল্যান্ডের।
২০১৬ সালে চেন্নাই টেস্টের পর ইংল্যান্ডের কোনও ব্যাটিং জুটি ফের ষষ্ঠ উইকেটে বা তাঁর নীচে সেঞ্চুরি করে ফেলল। ২টি চারের হাত ধরে ৮১ বলে ৩৪ করে আউট বেন ফোকস। সেই সঙ্গে এই জুটি ভেঙে যায়। ইংল্যান্ডের রান তখন ২৭৫।
পোপের পাশে দাঁড়িয়ে ইংল্যান্ডকে অক্সিজেন দিতে সাহায্য করেন বেন ফোকস। তার সঙ্গীরা যখন আউট হতে থাকেন, তখনও তিনি দাঁড়িয়ে থেকে ইংল্যান্ডকে ম্যাচে রাখেন।
তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৩১৬ রান ইংল্যান্ডের। পোপ অপরাজিত ১৪১ রানে এবং রেহান আহমেদ অপরাজিত ১৬ রানে আছেন।