Gyanvapi: শিবলিঙ্গ থেকে গণেশ মূর্তি! কী কী পাওয়া গেল জ্ঞানবাপী মসজিদের নীচে?

গত বছরের ডিসেম্বরে কাশী জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার রিপোর্ট জমা পড়েছিল বারাণসী আদালতে। সেই রিপোর্টে প্রত্নতত্ত্ব বিভাগের তরফে দাবি করা হয়েছিল, মসজিদের কাঠামো ভেঙেই তৈরি করা হয়েছে একটি বড় হিন্দু মন্দির।

রিপোর্ট অনুযায়ী, জ্ঞানবাপী কমপ্লেক্সের জরিপে খণ্ডিত মূর্তি, চিহ্ন, মূর্তি, দরজার টুকরো, কলস, হাতি, ঘোড়া, পদ্মফুলসহ অন্যান্য উপকরণ পাওয়া গেছে। এই সমস্ত উপকরণ হিন্দু মন্দির সংক্রান্ত বলে দাবি করা হয়েছে।

প্রত্নতাত্ত্বিকদের মতে, জ্ঞানবাপি ছিল একটি বড় হিন্দু মন্দির। সমীক্ষা চলাকালীন মোট ৩২টি স্থানে মন্দির সংক্রান্ত প্রমাণ পাওয়া গেছে।

মসজিদের পশ্চিম প্রান্তের একটি দেওয়াল মূলত হিন্দু মন্দিরের অংশ। এই দেওয়ালের স্তম্ভগুলিও মূলত হিন্দু মন্দিরের। এছাড়াও দেবনাগরী, গ্রন্থা, তেলেগু ও কন্নড় ভাষায় লেখা শিলালিপিও পাওয়া গেছে। জনার্দন, রুদ্র ও বিশ্বেশ্বরের শিলালিপিও পাওয়া গেছে। এক জায়গায় মিলেছে মহামুক্তি মণ্ডপ।

ASI মসজিদ নির্মাণে মন্দিরের স্তম্ভ ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেসমেন্টে হিন্দু দেব-দেবীর মূর্তি পাওয়া গেছে।

গত বুধবার জেলা জজ ডক্টর অজয় কৃষ্ণ বিশ্বেশের আদালত জ্ঞানবাপির সমীক্ষা রিপোর্ট হিন্দু ও মুসলিম উভয় পক্ষের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার দলগুলো আদালত থেকে তার অনুলিপি পেয়েছে।

রিপোর্টে যোগ হয়েছে কিছু হিন্দু ভগবানের মূর্তির ছবি, যেমন একটি ভাঙা হনুমানের মূর্তি, একটি টেরাকোটা দিয়ে তৈরি গণেশ মূর্তি এবং একটি যোনিপট্ট অথবা শিবলিঙ্গের মূর্তি, যেতে একটি সাপ জড়িয়ে রয়েছে। রিপোর্টে উল্লেখ রয়েছে একটি শিবলিঙ্গের বেস পার্ট উধাও রয়েছে, এবং এমন অনেক অন্যান্য চিহ্নও দেখা গিয়েছে ASI-এর সার্ভে রিপোর্টে।

এরপরেই হিন্দুদের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, জরিপ প্রমাণ করেছে যে জ্ঞানবাপি পূর্বে একটি বড় হিন্দু মন্দির ছিল। এটিকে ভেঙ্গে মসজিদে রূপান্তর করা হয়েছে।

জৈন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম যে জ্ঞানবাপি একটি হিন্দু মন্দির ছিল। আজকের রিপোর্ট আমাদের দাবির সমর্থনে একটি কঠিন প্রমাণ।”

তিনি বলেন, “আমরা আশা করি আদালত আমাদের দাবি অনুযায়ী জ্ঞানবাপিকে একটি ধর্মীয় স্থান হিসেবে ঘোষণা করবে।”

মুসলিম পক্ষের আইনজীবীরা রিপোর্টের সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন যে, রিপোর্টে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই যা প্রমাণ করে যে জ্ঞানবাপি একটি হিন্দু মন্দির ছিল।

তারা বলেন, “রিপোর্টে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন প্রমাণ রয়েছে যা হিন্দুদের দাবির সমর্থনে ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু এই প্রমাণগুলি নিশ্চিতভাবে প্রমাণ করে না যে জ্ঞানবাপি একটি হিন্দু মন্দির ছিল।”

এদিকে, রিপোর্ট প্রকাশের পর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বারাণসীতে বিক্ষোভ হয়েছে।

আদালত আগামী শুক্রবার এই বিষয়ে শুনানি করবে।