ডিগ্রি হাতে নিয়েই জয় শ্রীরাম ধ্বনি! NRI পড়ুয়ার কাণ্ডে অবাক ব্রিটেনের বিশ্ববিদ্যালয়

অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের আবহে গোটা বিশ্বের হিন্দুদের মধ্যে উৎসাহের পারদ তুঙ্গে। এই উৎসাহের ছাপ পড়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যেও। ব্রিটেন থেকে স্নাতক উত্তীর্ণ এক NRI ছাত্রের জয় শ্রীরাম ধ্বনিতে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে শোরগোল পড়ে যায়।

ঐ ছাত্রের নাম দীপক ঘোষ। তিনি লন্ডনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে ডিগ্রি গ্রহণ করার সময় তিনি ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করে ওঠেন। শুধু তাই নয়, মঞ্চে থাকা অধ্যাপকের পা ছুঁয়ে প্রণামও ঠুকে ফেলেন তিনি।

এই ঘটনা রাতারাতি ব্রিটেনের সংবাদমাধ্যমে চলে আসে। ভিডিওতে দেখা যায়, সমাবর্তনের নির্দিষ্ট কালো পোশাক এবং ক্যাপ পরে মঞ্চে সংশাপত্র নিতে ওঠেন দীপক ঘোষ। তারপরই দর্শকদের দিকে ফিরে স্টেজ থেকে চিৎকার করে বলে ওঠেন জয় শ্রীরাম। ঢিপ করে অধ্যাপকের পা ছুঁয়ে প্রণামও সেরে ফেলেন তিনি। এরপর ডিগ্রি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ভাষণও দেন তিনি।

ভিডিওটি দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, ওই NRI ছাত্র যেভাবে নিজের সংস্কৃতি মনে রেখেছেন তা প্রশংসনীয়। উঠে এসেছে অযোধ্যা রাম মন্দিরের প্রসঙ্গ। মন্দির উদ্বোধনের আবহে রামনাম নেওয়ার ছাত্রকে বাহবা দিচ্ছেন ভক্তরা। দেশে-বিদেশে এভাবে রামলালার মহিমা ছড়িয়ে পড়ায় খুশি রাম ভক্তরা। রামের নামে ছাত্রের এই জয়ধ্বনি শুনে তারিফ করেছেন অনেকেই।

দীপক ঘোষের এই ঘটনা প্রমাণ করে যে, প্রবাসী ভারতীয়রাও তাদের সংস্কৃতি ও ধর্মের প্রতি গভীরভাবে অনুরক্ত। তারা যেখানেই থাকুন না কেন, তাদের সংস্কৃতি ও ধর্মকে তারা সর্বদাই মনে রাখেন।