ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় গুরুত্বপূর্ণ কিছু উল্লেখনীয় ঘটনা (২৬ জানুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৩২৮ – ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড বিয়ে করেন।
১৪৫৮ – প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫৫৬ – চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।
১৮৩৯ – চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।
১৮৪৮ – জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।
১৮৫৭ – ভারতে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
১৯০৮ – ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
১৯২৭ – তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।
১৯৪১ – ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।
১৯৫০ – রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়। ড. রাজেন্দ্রপ্রসাদ
ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৫২ – মুম্বাইয়ে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
১৯৬৯ – পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।
১৯৭৪ – সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৪ – অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।

জন্ম:
৭৬ – হাদ্রিয়ান, রোমান সম্রাট।
১৭০৫ – ফারিনেলি, ইতালিয়ান অভিনেতা ও গায়ক।
১৭১২ – দ্বিতীয় ফ্রেডরিক, প্রুশিয়ার রাজা।
১৭৭৬ – ই.টি.এ হফমান, জার্মান আইনজ্ঞ, লেখক এবং সুরকার।
১৮২৬ – জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার।
১৮৭৭ – ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস।
১৮৮৮ – নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা। ভিচকি বাউম, অস্ট্রিয় লেখক।
১৯০৯ – অ্যান টড, ইংরেজ অভিনেত্রী।
১৯১৩ – মার্কিন সুরকার নরমান দেললো জইও।
১৯১৭ – আর্নেস্ট বোর্গনাইন, মার্কিন অভিনেতা।
১৯৩০ – মাহমুদ ফার্শিয়ান, ইরানি বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক।
১৯৪০ – জোয়াকিম গাউক, জার্মান রাজনীতিবিদ ও ১১তম রাষ্ট্রপতি।
১৯৪১ – ড্যান শেচতম্যান, নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৪২ – ইউসেবিও, সাবেক পর্তুগিজ ফুটবলার।
১৯৪৫ – সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৪৭- মিশিও কাকু, মার্কিন পদার্থবিজ্ঞানী। টোস্টাও, সাবেক ব্রাজিলীয় ফুটবলার।
১৯৫০ – দানিয়েল ওতোই, ফরাসি অভিনেতা।
১৯৭০ – নিল জনসন, সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৮৪ – রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৮৭ – লুইস সুয়ারেজ, উরুগুয়ের ফুটবল।

মৃত্যু:
১৫৯৫ – অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ।
১৮৭১ – ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
১৯৬৫ – সাহিত্যে নোবেলজয়ী উইন্‌স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
১৯৬৫ – সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুঁথি সংগ্রাহক।
১৯৮০ – ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী লিল ডাগভার।
১৯৮৮ – ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণরসায়নবিদ চার্লস গ্লিন কিং।
১৯৯৪ – ফরাসি লেখক ইয়ভেস ন্যাভারে।
২০০৪ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
২০০৬ – পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনি ভাষাবিজ্ঞানী।
২০১১ – ভীমসেন জোশী, ভারতীয় মার্গ সংগীত বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম শিল্পী।
২০১৪ – ইংরেজ অভিনেত্রী লিসা ডানিইলয়।
২০১৫ – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ।
২০২২ – প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।