ফ্রিজের ভেতরে মিললো পুরুষের লাশ, গ্রেফতার মহিলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিন এলাকার একটি অ্যাপার্টমেন্টে ফ্রিজের ভেতরে এক পুরুষের লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ স্থানীয় সময় সোমবার সকালে লাশটি উদ্ধার করে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান জোসেফ কেনির বরাতে মঙ্গলবার দ্য নিউইয়র্ক পোস্ট জানায়, অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্লাটের ফ্রিজের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করছে। ফ্রিজটি টেপ দিয়ে মোড়নো অবস্থায় পাওয়া গেছে।

পুলিশের ধারণা, লাশ পচনের দুর্গন্ধ এড়াতে ফ্রিজটিকে টেপ দিয়ে মোড়ানো হয়েছিলো। ফ্রিজের ভেতরে পুরো লাশ পাওয়া গেলেও সবগুলো অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো।

পুলিশ কর্মকর্তা কেনি জানান, আটক নারী অসুস্থতার অভিযোগ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজন্য আটক নারীকে মঙ্গলবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ।