রাজ্যের সকল সরকারি হাসপাতালে OPD খুলতে হবে ৯টায়, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশে, রাজ্যের সকল সরকারি হাসপাতালের বর্হিবিভাগ (OPD) এখন থেকে সকাল ৯টার মধ্যে খুলতে হবে। শুধু তাই নয়, সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে সেই তথ্য নির্ধারিত নোডাল অফিসারকে জানাতে হবে। এই নির্দেশিকাটি রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে কার্যকর হবে।

এই নির্দেশের উদ্দেশ্য হল রাজ্যের সকল মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়া। বর্হিবিভাগগুলিতে রোগীদের ভিড় এড়াতে এবং রোগীদের অপেক্ষার সময় কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নির্দেশিকা অনুযায়ী, জেলার CMOH-কে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তিনি সমস্ত হাসপাতালের OPD-এর কার্যক্রমের উপর নজরদারি করবেন। জেলার স্ট্যাটিসটিক্যাল ম্যানেজার (DSM)-কে নিশ্চিত করতে হবে যে সমস্ত হাসপাতাল নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্টিং করছে।

হাসপাতালের মধ্যে থেকে একজন নোডাল অফিসারকে বেছে নিতে হবে যিনি প্রতিদিন এই SMS-এর মাধ্যমে তথ্য পৌঁছে দেবেন।

এই নতুন নির্দেশের ফলে রাজ্যের সকল মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পেতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।