মোবাইলে কার্টুন দেখতে দেখতে আচমকাই হার্ট অ্যাটাক! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর

উত্তর প্রদেশের আমরোহা জেলার হাসানপুর গ্রামে মোবাইলে কার্টুন দেখতে দেখতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে পাঁচ বছরের এক কিশোরী। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, কামিনীর নাম কামিনী। তার বাবা-মায়ের একমাত্র সন্তান সে। ২১ জানুয়ারি রবিবার তার জন্মদিন ছিল। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে।

কামিনীর মা সোনিয়া জানান, মেয়ের কোনও রোগ ছিল না। সম্পূর্ণ সুস্থ ছিল সে। ঘটনার আগের দিনও অনেক রাত পর্যন্ত খেলেছিল সে। তা সত্ত্বেও হঠাৎ করে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ভেবেই আকুল তাঁরা।

হাসপাতালের এক চিকিৎসক জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী হৃদরোগী আক্রান্ত হয়েই মৃত্যু হতে পারে কিশোরীর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সম্প্রতি ভারতে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবেচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অল্প বয়সীরা। তবে, হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী কিশোরীর মৃত্যু, সম্ভবত এই প্রথম।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।