‘বৈঠকে সম্মান পাই না, CPM মিটিং নিয়ন্ত্রণ করে’, ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সমস্ত ধর্মের মানুষজনকে নিয়ে তিনি এই মিছিল করেন। মিছিলটি হাজরা মোড় থেকে শুরু হয়ে পার্ক সার্কাস ময়দানে শেষ হয়।
মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে এক সভায় বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত BJP-কে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “আমি ইন্ডিয়া জোটের নাম দিয়েছি। কিন্তু, বৈঠকে যোগ্য সম্মান পাই না। সিপিএম বিরোধী জোটকে নিয়ন্ত্রণ করে। তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, ‘আমাকে অনেক অসম্মান পেতে হয়। কিন্তু, রিজিওনাল পার্টি যেখানে স্ট্রং সেখানে লড়তে দাও, বিজেপিকে সাহায্য করবেন না। বিজেপিকে সাহায্য করলে কেউ মাফ করবে না, আমিও করব না। আমার হিম্মত আছে লড়াই করার মতো। কিন্তু, আমাকে লড়তে দেয় না। যত রক্ত দেওয়ার দেব। কিন্তু, বিজেপিকে একটাও আসন দেব না। একটা লড়াই শুরু হয়েছে, একটা লড়াই চলবে, আমরা লড়ব। যাঁরা লড়ে তাঁরা বেঁচে থাকেন, কাজ করেন।
বামেদের তোপ দেগে মমতা বলেন, ‘৩৪ বছরে বামেরা চার্চ, মাদ্রাসা, বেরিয়াল গ্রাউন্ড করেনি, পুজোতে যেত না। কারণ তাঁরা নাকি নাস্তিক। আমি ধর্ম মানি। ধর্ম যার যার উৎসব সকলের। ইদ, রমজানে যাই।আমি রোজা রাখি। ববি ছোলা এনে দেয়। আমার মতো গুরুদ্বারে কে যায়? আমি গুরু নানকের জন্মদিনে যায়। ওদের হালুয়াটা ভালো হয়, আমি খাই।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে বিরোধীরা ইতিবাচকভাবে দেখছে। তারা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।