Ram Mandir: ৫০০ বছর পর ঘুরল ইতিহাসের চাকা, মন্দির ওখানেই বানিয়ে দেখালেন মোদী

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। এক শতাব্দী ধরে চলা আইনি টানাপোড়েন, তিন বছর ধরে দিন-রাত করে নির্মাণের পর অবশেষে ৫০০ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেল রামলালা।
২২ জানুয়ারি, ২০২৪। দিনটি ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। সকাল থেকেই অযোধ্যায় ছিল উৎসবের আমেজ। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।
বেলা ১২টা বেজে ২০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। ৮৪ সেকেন্ড ধরে চলে এই পবিত্র মুহূর্ত। প্রধান যজমানের ভূমিকায় ছিলেন নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেন ১৪ জন যজমান দম্পতি।
প্রায় আট হাজার অতিথির উপস্থিতিতে, আলো ঝলমলে সুসজ্জিত অযোধ্যায় এই মহোৎসব পালিত হয়। সশরীরে রাম জন্মভূমি উপস্থিত থাকতে না পারলেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেন গোটা দেশের কোটি কোটি মানুষ।
এদিনের অনুষ্ঠানে রাম মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই উপস্থিত ছিলেন RSS প্রধান মোহন ভাগবত। তারকাখচিত অযোধ্যায় রয়েছেন সস্ত্রীক মকেশ আম্বানি, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অনীল কুম্বলে, রূণবীর কপুর ও আলিয়া ভট্ট, ভিকি কৌশল ও কাটরিনা কাইফ, অনুপম খের, কঙ্গনা রানাউত সহ অন্যরা।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হল। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই একসাথে রাম নাম জপ করে ঐক্যবদ্ধতার বার্তা দিলেন।
#WATCH | PM Narendra Modi offers prayers to Ram Lalla. The idol was unveiled at the Ram Temple in Ayodhya during the pranpratishtha ceremony.#RamMandirPranPrathistha pic.twitter.com/bHvY3L4Ynk
— ANI (@ANI) January 22, 2024
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে দেশবাসী গর্বিত। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হল।