BigNews: নুপুর শর্মা কে সুপ্রিমকোর্টের ক্ষমা চাওয়ার নির্দেশ, অসন্তুষ্ট অভিনেতা অনুপম খের

পয়গম্বর বিতর্কে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্ত হন নুপুর শর্মা। আর নিজের মামলাতেই হলেন তিরস্কৃত হলেন নুপুর শর্মা। বিজেপি নেত্রীর আর্জি শুনতেও অস্বীকার করেন বিচারপতিরা বলে খবর।
নুপুর শর্মার প্রতি এমন আচরণে ক্ষুব্দ বলিউড অভিনেতা অনুপম খের। তিনি এক টুইট বিচারপতির উদ্যেশে লেখেন ‘আপনি এমন কিছু করুন যা কিনা সত্যিই সন্মান জন।’
সুপ্রীমকোর্ট পয়গম্বর বিতর্কে নুপুর শর্মার কড়া সমালোচনা করে। সম্প্রতি উদয়পুরের ঘটনার জন্য তার বক্তব্যকে দায়ী করেছে আদালত। সেই সাথে নির্দেশ দিয়েছে নুপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।
সুপ্রিমকোর্ট বলেছে ‘ নুপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার জন্য দেশের পরিবেশ খারাপ হয়েছে। গোটা দেশের কাছে ক্ষমা চান। আপনার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।’ পাল্টা দিল্লি পুলিশের কাছে শীর্ষ আদালত প্রশ্ন করেছেন আপনারা কি করছেন?
প্রসঙ্গত, প্রসঙ্গত, প্রসঙ্গত, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে।
সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এ নেতা ছাড়াও আরও কয়েক জনের বিরুদ্ধে আজ দিল্লি পুলিশ এ মামলা দায়ের করা হয়েছে।