SPORTS: আরো ৫ বছর আইপিএলের স্পন্সর টাটা, জেনেনিন কত টাকার হলো চুক্তি?

আইপিএলের স্পনসর হিসেবে আরো একবার দায়িত্ব পেল টাটা গ্রুপ। আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পেল তারা। প্রতি বছর ৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা। ২০২৮ সালের পর চাইলে চুক্তি বৃদ্ধিও করতে পারবে তারা।
২০২২ সালে প্রথমবার আইপিএলের স্পনসর হয়েছিল টাটা। তার আগে ছিল ভিভো। চীনের এই সংস্থা বিভিন্ন কারণে আইপিএলের স্পনসরশিপ ছেড়ে দেয়।
২০১৮ সালে ভিভো পাঁচ বছরের জন্য স্পনসরের দায়িত্ব নিয়েছিল। কিন্তু ২০২২ সালেই ছেড়ে দেয় তারা। ভারত-চীন সম্পর্কও একটা কারণ ছিল ভিভোর চলে যাওয়ার। সেই সময় দায়িত্ব নিয়েছিল টাটা।
প্রথমবার দায়িত্ব নিয়ে টাটা প্রতি বছর ৩৬৯ কোটি রুপি করে দেওয়ার চুক্তি করেছিল। নতুন চুক্তিতে সেটা বেড়ে ৫০০ কোটি হয়েছে। পাঁচ বছরে ২৫০০ কোটি রুপি বোর্ডকে দেবে টাটা।
যদিও বোর্ডকে এই অর্থ দিতে রাজি ছিল আদিত্য বীরলা গ্রুপও। কিন্তু টাটা এখন আইপিএলের স্পনসর। তাই বীরলার প্রস্তাবিত অর্থ টাটা দিতে রাজি হওয়ায় তাদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।