মোদীর অপেক্ষায় রামনগরী, কখন অযোধ্যায় পা রাখবেন PM? জেনে নিন প্রধানমন্ত্রীর কর্মসূচি

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের জন্য সময় নির্ধারিত হয়েছে। এই সময়েই প্রধানমন্ত্রী রামলালার মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন।

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী ১১ দিন ধরে বিশেষ সংযম পালন করছেন। তিনি মাটিতে কম্বল পেতে শোয়া, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া, ফলাহার করা, দিনভর রামনাম যপ এবং ১ ঘণ্টা ১১ মিনিটের প্রার্থনা করছেন।

রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী রামের সঙ্গে জড়িত বিভিন্ন স্থান দর্শন করেছেন। শনিবার তিনি রামেশ্বরমে সমুদ্রের মাঝে ডুব দিয়ে পুণ্যস্নান করেন। রবিবার তিনি তামিলনাড়ুর ধানুশকোদিতে অরিচল মুনাই দর্শন করেন।

প্রধানমন্ত্রীর অযোধ্যায় আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সোমবার, ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি নিম্নরূপ:

সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
১০টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে রাম জন্মভূমিতে যাবেন।
১০টা ৫৫ মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকবেন।
১২টা ৫৫ মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করবেন।
১টা নাগাদ জনসাধারণের উদ্দেশে বার্তা দেবেন।
২টো পর্যন্ত অযোধায় নানা অনুষ্ঠানে অংশ নেবেন।
২টো ১০ মিনিটে কুবের টিলা দর্শন করবেন।